Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাল নোট দিয়ে স্বর্ণ কিনতে গিয়ে যুবক আটক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৫:২৩ পিএম

জাল নোট দিয়ে স্বর্ণ কিনতে গিয়ে যুবক আটক

Advertisement

হবিগঞ্জের লাখাইয়ে জাল নোট দিয়ে স্বর্ণ কিনতে গিয়ে লিটন মিয়া (৩২) নামে এক যুবক আটক হয়েছে। তার কাছ থেকে ১৮ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটক লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালাশিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বামৈ বাজারে মঙ্গলবার বিকালে দারগআলী ম্যানশনে একটি স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণ কেনার পর লিটন টাকা হস্তান্তর করে। এ সময় স্বর্ণ ব্যবসায়ী টাকাগুলো জাল নোট বুঝতে পেরে তাকে আটক করে লাখাই থানায় খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ লিটনকে গ্রেফতার করা হয়েছে। আটক লিটন সংঘবদ্ধ জালনোট চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

হবিগঞ্জ জাল নোট

Advertisement

আরও পড়ুন

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম