মাধবপুরে চালকদের সড়ক আইন বিষয়ে অবহিতকরণ সভা
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০১:৩১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের মাধবপুর ট্রাফিক জোনের উদ্যেগে সড়ক পরিবহন আইন বিষয়ে যানবাহনের মালিক ও চালকদের ধারণা দেয়া হয়।
মাধবপুর ট্রাফিক জোনের কার্যালয়ে দায়িত্বপাপ্ত ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া (বিবাটেক) বুধবার রাতে রিকশা, টমটম, নসিমন, করিমন ও ভ্যান মালিক এবং চালকদেরকে সড়কে চলাচলের অনুপযোগী যানবাহন না চালানোর জন্য সড়ক পরিবহন আইনের ৮৯(২) ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে ধারণা দেন।
দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে আগামীতে আইন অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তাদের সতর্ক করেন দেন।এ সময় ট্রাফিক জোনে কর্মরত অন্যরাও উপস্থিত ছিলেন।
