Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী চিড়িয়াখানায় গাধার ঘরে নতুন অতিথি

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৭:০০ পিএম

রাজশাহী চিড়িয়াখানায় গাধার ঘরে নতুন অতিথি

Advertisement

রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় গাধার ঘরে নতুন অতিথি এসেছে। শুক্রবার সকালে গাধার এই শাবকটির জন্ম হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ। 

সংশ্লিষ্টরা বলছেন, অপুষ্টি নিয়ে বাচ্চাটির জন্ম হয়েছে। তাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা চলছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগে এখানে ছয়টি গাধা ছিল। নতুন বাচ্চাটি জন্ম নেয়ার পর এদের সংখ্যা দাঁড়াল সাত। এই চিড়িয়াখানায় আরও একটি বাচ্চা জন্ম হয়। সে বড় হচ্ছে। কিন্তু এবারের বাচ্চাটার বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নতুন বাচ্চাটি উঠে দাঁড়াতে পারছে না। জন্মের পর শুক্রবার তাকে ফিডার দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল। তারপর কোনোরকমে মায়ের পিছে পিছে হেঁটে বেড়িয়েছিল। শনিবার সকাল থেকে সে মোটেই উঠে দাঁড়াতে পারছে না।

চিড়িয়াখানাটি রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের পশু চিকিৎসক ফরহাদ উদ্দিন চিড়িয়াখানার পশুদের চিকিৎসা দিয়ে থাকেন। তিনি বলেন, বাচ্চাটি অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছে। অপুষ্টির কারণে সে উঠে দাঁড়াতে পারছে না।

তিনি বলেন, ওর মা সুস্থ ও সবল দেহের অধিকারী। কোনো কারণে বাচ্চাটির এই অবস্থা হয়েছে। তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হচ্ছে।

Advertisement

রাজশাহী গাধা বাচ্চা

Advertisement

আরও পড়ুন

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

উত্তরাঞ্চলের চরবাসী নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

ঈশ্বরদীর চরাঞ্চলে প্রতিদিন গোলাগুলি অবৈধ বালু ব্যবসায় আধিপত্যের লড়াই

অবৈধ বালু ব্যবসায় আধিপত্যের লড়াই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম