Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে সাইকেল লেন করাসহ বিভিন্ন দাবিতে সাইকেল র‌্যালি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১০:৩৪ পিএম

বরিশালে সাইকেল লেন করাসহ বিভিন্ন দাবিতে সাইকেল র‌্যালি

Advertisement

বরিশাল নগরীর সড়কে সাইকেল লেন করা, নগরীর অভ্যন্তরে বেদখল হয়ে যাওয়া খালগুলো দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি করেছে লাল-সবুজ সোসাইটি সংগঠনের তরুণ-তরুণী সদস্যরা। সোমবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।

লাল-সবুজ সোসাইটি সংগঠনের সভাপতি অনিন্দ্য সুন্দর বসাকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. ইয়াসিন, সুমাইয়া ইসরাত, নিশিকা রিয়া, নাঈম হোসেন খান প্রমুখ।

এ সময় তরুণ সদস্যরা বলেন, নগরীর উন্নয়ন বিষয়ক পরিকল্পনার কথা ও সিদ্ধান্তগুলো নগরবাসীকে পরিষ্কারভাবে অবহিত করতে হবে। এছাড়া সামান্য বৃষ্টি হলে নগরীর বিভিন্ন সড়ক পানির তলে নিমজ্জিত হয়ে যায়, এ থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। দীর্ঘদিন যাবত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য শহরের ভিতর থাকা খালগুলো দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা ও সংস্কারের দাবি তুলে ধরেন তারা।

একই সময় উক্ত মানববন্ধন থেকে নগরীতে একটি সাইকেল লেন করার দাবি জানান নগর কর্তৃপক্ষের কাছে। পরে নগরীর বিভিন্ন সড়কে সাইকেল র‌্যালি করেন তরুণ-তরুণীরা।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম