Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশায় চোরাই গরু-ছাগল নিয়ে পালানোর সময় ২ চোর আটক

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১০:৩৭ পিএম

অটোরিকশায় চোরাই গরু-ছাগল নিয়ে পালানোর সময় ২ চোর আটক

Advertisement

চুরি হওয়া একটি গরু ও দুটি ছাগল সিএনজিচালিত অটোরিকশা করে নিয়ে পালানোর সময় দুই যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রোববার এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, বরিশাল নগরের কাশিপুর এলাকা দিয়ে অটোরিকশায় করে একটি গরু ও দুটি ছাগল নিয়ে পালানোর সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয়। পরে তারা এয়ারপোর্ট থানা পুলিশে বিষয়টি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, গরু ও ছাগলগুলো চুরি করে অটোরিকশায় সামিরুল ইসলাম (১৯) ও সিহাব কাজী (১৯) নামে দুই যুবক পালিয়ে যাচ্ছিলেন। গত ২২ আগস্ট নগরের ইছাকাঠি শেরেবাংলা সমবায় ইন্সটিটিউটের সামনের মাঠ থেকে গরু ও ছাগলগুলোকে চুরি করেন ওই দুই যুবক। চুরি হওয়া গরুটি ইছাকাঠী এলাকার বাসিন্দা মাইদুল ইসলাম ও ছাগল দুটি পার্শ্ববর্তী মো. আলমগীর ভূঁইয়ার। এ ঘটনায় মামলা দায়ের পর আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

একে একে হারিয়েছেন ১০ সন্তান-স্বামীকে, অনাহারে দিন কাটছে মাহফুজার

একে একে হারিয়েছেন ১০ সন্তান-স্বামীকে, অনাহারে দিন কাটছে মাহফুজার

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম