Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ এলো ১৫ দিন পর

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৯:৪৪ পিএম

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ এলো ১৫ দিন পর

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আবুল কাশেম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ১৫ দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন নো-ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে আবুল কাশেমের লাশ ফেরত দেয় বিএসএফ।

বিএসএফের গুলিতে নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আবদুর রহমানের ছেলে।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এ সময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত। পরে নিহতের পরিবারের পক্ষে ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন।
 
উল্লেখ্য, ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ওই সময় জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।

Advertisement

কুষ্টিয়া

Advertisement

আরও পড়ুন

চরফ্যাশনে কৃত্রিম সংকট মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

সংকটেও মিলছে না ৪৮১৩ কোটি টাকা দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

ঠাকুরগাঁওয়ে তালিকাভুক্ত ৩১ জনের ২৮ জনই দলীয় বিএনপির ৯ নেতার স্ত্রী ও ৪ জনের সন্তান সারের ডিলার

বিএনপির ৯ নেতার স্ত্রী ও ৪ জনের সন্তান সারের ডিলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম