Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খেলতে খেলতে হাওরে পড়ে দুই বোনের মৃত্যু

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১০:৩৩ পিএম

খেলতে খেলতে হাওরে পড়ে দুই বোনের মৃত্যু

Advertisement

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খেলতে খেলতে জালধরা হাওরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৫) ও বিয়া আক্তার (৭) দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিজা আক্তার ও বিয়া আক্তার উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের বাসিন্দা হবুল মিয়ার মেয়ে।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর বাড়ি থেকে মাসখানেক আগে ওই দুই মেয়েকে নিয়ে মা ময়না আক্তার নিজের বাবার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার মা ময়না আক্তার দুই মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী সলপ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার বেলা ১১টার দিকে ওই বাড়ির উঠানে খেলাধুলা করতে করতে একপর্যায়ে তারা ওই বাড়ির সামনে থাকা জালধরা হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়।

স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে দুপুর দেড়টার দিকে ওই হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে ধর্শপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলার সেলবরষ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল মিয়া যুগান্তরকে জানান, দুর্ঘটনার খবর ধর্মপাশা থানার ওসিকে অবহিত করা হয়েছে।

Advertisement

সুনামগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষি সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম