Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে মুজিববর্ষে রিভারভিউ উপহার দিলেন এমপি সামাদ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১০:০৫ পিএম

সিলেটে মুজিববর্ষে রিভারভিউ উপহার দিলেন এমপি সামাদ

Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবহমান কুশিয়ারা নদীর তীরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলাবাসীকে ব্যক্তিগত অর্থায়নে রিভারভিউ প্রকল্প উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। 

ফেঞ্চুগঞ্জ সদরের পশ্চিম বাজার রেলসেতুর পাশে কুশিয়ারা নদীর তীরে এই রিভারভিউ প্রকল্প। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। 

স্থানীয় এমপির নিজস্ব উদ্যোগে এই রিভারভিউ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভারভিউ। বিনোদন প্রেমিরা এসে বসার জন্য স্টিলের বেষ্টনী দিয়ে রিভারভিউতে দৃষ্টিনন্দন ৮টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। প্রতিদিন বিকালে এসে ভিড় করেন স্থানীয় ভ্রমণ পিপাসুরা। এছাড়া স্থানীয় উৎসুক জনতাও মুক্ত বাতাসে ঘুরতে যান। 

এ ব্যাপারে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী যুগান্তরকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জবাসীকে এটি উপহার দিয়েছি। স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ নিজ খরচে এটি নির্মাণ করে দিয়েছি। এই সম্পদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন স্থানীয়দের। 
 

Advertisement

সিলেট নদী

Advertisement

আরও পড়ুন

আমির হামজা বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক

কুমিল্লায় পথে পথে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের নাগরিক

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম