Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় বাঁশবাহী ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ পিএম

বগুড়ায় বাঁশবাহী ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

ফাইল ছবি

Advertisement

বগুড়ার শাজাহানপুরে বাঁশবাহী লম্বা ট্রাক খাদে পড়ে এর হেলপার (২৫) নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

কৈগাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর আম্বার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী বাঁশবোঝাই একটি লম্বা ট্রাক (চট্ট-মেট্রো-ট-৮১-১৫৪৩) বুধবার সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছায়। সেখানে বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে পড়ে যায়।

চালক কেবিন থেকে বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার আটকা পড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠান।

এ ঘটনার পর এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়লে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।

পুলিশ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, ভেহিকেলে কেউ না থাকায় দুপুর পর্যন্ত নিহত হেলপারের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলার সময় প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Advertisement

রাজশাহী বগুড়া দুর্ঘটনা নিহত

Advertisement

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম