Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নড়াইলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণ সভা

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

নড়াইলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণ সভা

Advertisement

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের ১৩তম সাবেক রাষ্ট্রপতি নড়াইলের দাদাবাবু (জামাই) প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে রাষ্ট্রীয় শোক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কর্মসূচির বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের শুভ্রা মুখার্জি ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

প্রণবপত্নী শুভ্রা মুখার্জির মামারবাড়ি রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক বইতে স্বাক্ষর, সংক্ষিপ্ত স্মরণ সভা ও তার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সদর উপজেলার তুলারামপুরে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা সালমা সেলিম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল ইসলাম, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন কুমার ঘোষ, প্রণবপত্নী শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ্বনাথ ঘোষসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

নড়াইল

Advertisement

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম