Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে এক মাসে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম

রংপুরে এক মাসে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা

Advertisement

রংপুর বিভাগের আট জেলায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত এক মাসে ১৭২ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে তারা। এতে ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ওই সব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের পাশাপাশি গত এক মাসে ভোক্তাদের ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করা হয়।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতরসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত আগস্ট মাসে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক বলেন, এক মাসব্যাপী এ অভিযান পরিচালনার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ, মেয়াদ মূল্যহীন পণ্য বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব, মোড়কজাত করণ বিধিমালা লঙ্ঘনের সত্যতা পাওয়া গেছে। ওই অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বিক্রি ও বিক্রির প্রস্তাব মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অভিযানের পাশাপাশি গত এক মাসে ভোক্তাদের ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করেন তারা। এর মধ্যে ৭টি অভিযোগ আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়। ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বাকি ৭টি তদন্তাধীন রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

Advertisement

রংপুর

Advertisement

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম