Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিস্ফোরিত মসজিদে অক্ষত কোরআন!

Advertisement

Icon

আলামিন প্রধান, ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৭ এএম

বিস্ফোরিত মসজিদে অক্ষত কোরআন!

ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরিত তল্লা বড় মসজিদে এসিগুলো অক্ষতই রয়েছে। পুড়েছে শুধু এসির ফিল্টারগুলো। মসজিদে তেমন কোনো সরঞ্জাম বা আসবাবপত্র না থাকলেও চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস।

এছাড়া কোরআন শরীফ ও হাদিসের বইগুলো রয়েছে অক্ষতই।

শনিবার ভোরে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

স্থানীয় পিয়াস মিয়া বলেন, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি।

তল্লা এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, চেয়ারগুলো পুড়ে গেছে। দেখলাম পোড়া সেই চেয়ারগুলোতে মুসল্লিদের পুড়ে যাওয়া চামড়া লেগে আছে। রক্ত জমাট হয়ে মসজিদের ভিতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে (বড় মসজিদ) বিস্ফোরণে এক শিশুসহ ৪০ জন দগ্ধ হয়। এ ঘটনায় জুয়েল নামে এক শিশু শেখ হাসিনা বার্ন হাসপাতালে মৃত্যু হয় এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মসজিদে থাকা ৬টি এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

Advertisement

ফতুল্লা মসজিদ কোরআন দগ্ধ

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

চৌদ্দগ্রামে বাগবিতণ্ডা মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম