Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল এএসআই-শিক্ষকের

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ পিএম

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল এএসআই-শিক্ষকের

Advertisement

সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়া ব্রিজের মাথায় পুলিশের এএসআই  মো. শাহজামাল ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

অপরদিকে দুপুরে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে আবদুর রশীদ মাস্টার নামে এক শিক্ষক ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, এএসআই শাহজামাল মোটরসাইকেলে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি খাদে পড়ে মারাত্মক আহত হন। চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান তিনি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি জানান।

অপরদিকে সাতক্ষীরা থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বৈকারী গ্রামের শিক্ষক আবদুর রশীদ (৬০) মোটরসাইকেলে শহরের সঙ্গীতা মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মারা যান।

Advertisement

সাতক্ষীরা

Advertisement

আরও পড়ুন

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

উত্তরাঞ্চলের চরবাসী নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

চরাঞ্চলে প্রতিদিন গোলাগুলি ঈশ্বরদীর অবৈধ বালু ব্যবসায় বিএনপির আধিপত্যের লড়াই

ঈশ্বরদীর অবৈধ বালু ব্যবসায় বিএনপির আধিপত্যের লড়াই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম