Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাটমোহরে ঐতিহ্যবাহী ভেলাবাইচ

Advertisement

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৯ পিএম

চাটমোহরে ঐতিহ্যবাহী ভেলাবাইচ

ছবি: যুগান্তর

Advertisement

উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ (কলাগাছের নৌকা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

মহেলা গ্রামের যুবসমাজ গ্রাম থেকে চাঁদা তুলে তৃতীয়বারের মতো এই ভেলাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ১৬ দল অংশ নেয়।

ফাইনাল খেলায় প্রথম হয় আলমনগর গ্রামের রবিউলের ইসলামের ভেলা, দ্বিতীয় মল্লিকপুর গ্রামের আবদুল মালেকের ভেলা এবং তৃতীয় হয় মহেলা গ্রামের খইমুদ্দিনের ভেলা। ভেলাবাইচ দেখতে এ সময় বিলপাড়ে হাজারও নারী-পুরুষের সমাগম ঘটে।

এর আগে শনিবার ভেলাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল হালিম মাস্টার, আবদুর রাজ্জাক, কামরুজ্জামান টিপু, মনোয়ার হোসেন লাভলু, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, সাংবাদিক রিপন রহমান প্রমুখ।

Advertisement

পাবনা নৌকাবাইচ অনুষ্ঠান পুরস্কার

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

চৌদ্দগ্রামে বাগবিতণ্ডা মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম