Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫১ এএম

মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

Advertisement

কুমিল্লার মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার রায়তলা-দারোরাবাজার সড়কের পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক মামুন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাদিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। শাহজাহান মিয়া তার পরিবার নিয়ে কয়েক বছর ধরে উপজেলার নহল চৌমুহনী এলাকার লতিফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক দারোরা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন।  

সেই টাকা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা রাখার জন্য সিএনজিচালিত অটোরিকশায় দারোরা যাচ্ছিলেন। গাড়িটি রায়তলা-দারোরা সড়কের পদুয়া মোড় অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা টাকা বহনকারী তার সিএনজির গতিরোধ করে।

তখন ওই অটোরিকশা থেকে চার যুবক ইব্রাহীম খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে চোখের পলকের মধ্যেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়াকে আটক করে।

মুরাদনগর থানার ওসি নাহিদ আহমেদ জানান, ওই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

কুমিল্লা মুরাদনগর পিস্তল ছিনতাই

Advertisement

আরও পড়ুন

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

জামাইকে হত্যার পর কুড়াল কাঁধে ঘুরছিলেন শ্বশুর

পাখির কোলাহলে মুখর চলনবিল

পাখির কোলাহলে মুখর চলনবিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম