Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরগুনায় নৌবাহনীর ত্রাণসামগ্রী বিতরণ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪ পিএম

বরগুনায় নৌবাহনীর ত্রাণসামগ্রী বিতরণ

Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনায় অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বরগুনা জেলা স্কুল মাঠে ৫০ জন অসহায় দুস্থদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নিজাম উদ্দিন, বরগুনা দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. আজাহারুল ইসলাম ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় খুলনা নেভাল কমান্ডার এরিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা সদর উপজেলায় দুস্থ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস।

দরিদ্র জনগণ এসব সহায়তা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement

বরগুনা

Advertisement

আরও পড়ুন

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

মদসহ দম্পতি আটক

মদসহ দম্পতি আটক

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম