রাস্তার পাশে মিলল হাত-পা বাঁধা তরুণীর গলাকাটা লাশ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১০:৫৭ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের সদর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার কুহালং ইউনিয়নের রাঙামাটি-বান্দরবান সড়কের জাহাঙ্গীরবাগ এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাঙামাটি-বান্দরবান সড়কের জাহাঙ্গীরবাগ এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণী বোরকাপরা ছিল। তবে লাশের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, কুহালং রাস্তার পাশ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে।
