Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

Advertisement

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০১:৪৮ এএম

গাজীপুরে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

Advertisement

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে বুধবার দুপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জিএমপি বাসন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মিনারুল ইসলাম সুজন (২৪), ইদ্রিস মিয়া (৪০), রাজু ওরফে সোহেল( ২২), হৃদয় হোসেন (২০), সুজন রানা (১৯) ও মেহেদী হাসান অপু (২০)।

তাদের কাছ থেকে ২টি সুইস গিয়ার, ১টি চাপাতি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে বাসন থানায় মামলা করেছে।

বাসন থানার ওসি আব্দুল মালেক খসরু বলেন, গাজীপুর জেলার ব্যস্ততম বাণিজ্যিক প্রাণকেন্দ্র ও ট্রানজিট পয়েন্ট চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাতে কিংবা দিনে সুযোগ পেলেই পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করতো।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চক্রটি ব্যাপক ছিনতাই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার থেকে এলাকায় অভিযান শুরু হয়।

অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।এদের সহযোগীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

Advertisement

ছিনতাইকারী গ্রেফতার.

Advertisement

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম