Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাঙ্গায় সন্ত্রাসী হামলায় একজন নিহত, চরম উত্তেজনা

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০২:৪৩ এএম

ভাঙ্গায় সন্ত্রাসী হামলায় একজন নিহত, চরম উত্তেজনা

Advertisement

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে গভীর রাতে মোটরসাইকেলের ৩ আরোহীর ওপর সন্ত্রাসীরা আর্তকিত হামলা করে। এসময় সোলেমান শরীফ (৩৫) নামে একজন  ঘটনাস্থলেই মারা যায়। 

গুরুতর আহতরা হলেন- একই গ্রামের কামরুল মাতুব্বর(৪০) ও আমিনুল মাতুব্বর(৪০)। 
   
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জানদির উদ্দেশ্যে রওনা দেয়। বাজার পার হওয়া মাত্রই সেখানে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাথাড়ি হামলা করে। এসময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুত্বর আহত ২ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে।  
সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মাঠে কাজ করছেন। ঘটনাস্থলে একজন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 

Advertisement

ভাঙ্গায সন্ত্রাসী হামলা একজন নিহত চরম উত্তেজনা

Advertisement

আরও পড়ুন

ধলেশ্বরী নদীতে ভেসে উঠল মাথাবিহীন নারীর লাশ

ধলেশ্বরী নদীতে ভেসে উঠল মাথাবিহীন নারীর লাশ

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম