Logo
Logo
×

সারাদেশ

নবম শ্রেণির ছাত্রের বাড়িতে ৭ম শ্রেণির ছাত্রীর অনশন

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৬:২৩ পিএম

নবম শ্রেণির ছাত্রের বাড়িতে ৭ম শ্রেণির ছাত্রীর অনশন

টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকের বাড়িতে সপ্তম শ্রেণির ছাত্রী বিয়ের দাবিতে অনশনে বসেছে। শনিবার (৩০ জুলাই) থেকে অনশনে বসে ওই কিশোরী তার দাবির পক্ষে দেখতে আসা লোকজনকে ব্যাখ্যা করছে।

এদিকে অনশনের শুরুতেই অবস্থা বেগতিক দেখে কিশোর প্রেমিক বাড়ি থেকে বের হয়ে গা-ঢাকা দিয়েছে।

এমন ঘটনা পুরো এলাকায় চাউর হয়েছে। সবার মুখে মুখে চলছে কিশোর প্রেমের এ উপাখ্যান। তবে প্রভাবশালী একটি  মহল  বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয়রা জানান।

অনশনকারী কিশোরী জানায়, ওই ছাত্র তাকে দেড় বছর আগে থেকে প্রেমের প্রস্তাব দিতে শুরু করে। একপর্যায়ে তাদের সম্পর্ক গড়ে উঠে। অভিভাবকের চোখের আড়ালে একান্তে তারা একাধিকবার মিলিত হয়েছে। এতদিনে ওই ছাত্র টালবাহানা করছে। বিয়ের দাবিতে তাই সে ওই ছাত্রের বাড়িতে অনশন করার সিদ্ধান্ত নেয়।

ওই কিশোরীর বাবা জানান, আমরা গরিব মানুষ। সুষ্ঠু সমাধান চাই। ওই ছাত্রের বাবা বলেন, আমার ছেলে বাড়িতে নাই। ছেলে বাড়িতে এলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় মাতবর মিলটন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন।

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বলেন, ঘটনাটি আমি জেনেছি। রোববার রাতে ফয়সালা করা হবে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন। কেউ অভিযোগ করেননি।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম