Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাঁচামরিচ ২৪০, শুকনো মরিচ ৪৫০ টাকা

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৫:৫০ পিএম

কাঁচামরিচ ২৪০, শুকনো মরিচ ৪৫০ টাকা

Advertisement

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচামরিচের দাম বেড়ে খুচরা বাজারে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শুকনা মরিচের দামও বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।    

মঙ্গলবার বিরামপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ পাইকারি ২০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এই মরিচ খুচরা দোকানে ২২০ থেকে ২৪০ টাকা কেজি। অপরদিকে শুকনা মরিচ খুচরা বাজারে প্রকার ভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ আগেও কাঁচামরিচ ১৫০ টাকা ও শুকনা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

উপজেলার মুকুন্দপুরের কৃষক আলাউদ্দিন জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে কাঁচামরিচের উৎপাদন কমে গেছে।

কাঁচাবাজারের সবজি বিক্রেতা রতন জানান, উৎপাদন কম হওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। স্বল্প পরিমাণ কাঁচামরিচ বাজারে এলেও দাম অত্যন্ত বেশি। আর এই কাঁচামরিচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শুকনা মরিচের দাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বর্ষা মৌসুমে মরিচের ফলন কম হওয়ায় বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। বর্ষা গেলে নতুন গাছ থেকে চাষিরা মরিচ সংগ্রহ শুরু করবে এবং বাজারে দামও কমে আসবে। তবে শুকনা মরিচের দাম বৃদ্ধি অযৌক্তিক।
 

Advertisement

কাঁচামরিচ

Advertisement

আরও পড়ুন

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫

রূপপুর প্রকল্পের গ্রিন সিটি প্রয়োজন নেই তবু ৩১৮ কোটি টাকার নতুন প্রকল্প

প্রয়োজন নেই তবু ৩১৮ কোটি টাকার নতুন প্রকল্প

দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস

আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম