Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ১২

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৩:৫৩ পিএম

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ১২

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বেঁচে যাওয়া সাতজনের মধ্যে আয়াতুল ইসলাম আয়াত নামে একজন মারা গেছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন  মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহত আয়াত হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

হাসপাতালের আইসিইউয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগ থেকে আয়াতকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার মাথায় আঘাত ছিল, মাল্টিপল ট্রমাসহ বিভিন্ন সমস্যা ছিল তার। শুক্রবার দুপুর দেড়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহদের মধ্যে ইমন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আর পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৮ যাত্রীর মধ্যে ১১ জন মারা যান। আর আহত হন সাতজন। তারা হাটহাজারী জুগিরহাট আর অ্যান্ড কে কোচিং সেন্টার থেকে খৈয়াছড়া ঝরনায় গিয়েছিলেন। ফিরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।
 

Advertisement

ট্রেন দুর্ঘটনা নিহত

Advertisement

আরও পড়ুন

ড. খন্দকার মারুফ হোসেন বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে

বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম