Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গুরুতর আহত দুই ভাই হলেন নুরুল হক (৪৫) ও মাসুদ রানা (৪০)।

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে চাঁদা না পেয়ে একটি কারখানার দুই মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ সময় তাদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই ভাই হলেন নুরুল হক (৪৫) ও মাসুদ রানা (৪০)। 

আহত দুই ভাই চণ্ডিবের এলাকার খাঁজা স্টিল ইন্ডাস্ট্রিজের মালিক। তারা ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে। আহত নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছোট ভাই মাসুদ রানা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত নুরুল হক জানান, কয়েক বছর আগে তারা দুই ভাই মিলে এলাকায় খাঁজা স্টিল ইন্ডাস্ট্রিজ নামে একটি তার তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানাটি লাভজনক হওয়ার পর থেকে স্থানীয় মোহাম্মদ আলী ও তার ছেলেসহ কয়েকজন তাদের কাছে প্রায়ই চাঁদা দাবি করতেন। প্রথম দিকে ভয়ে মাঝেমধ্যে চাঁদা দিলেও বিষয়টি কাউকে জানাননি তারা। সম্প্রতি অভিযুক্তরা মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকলে তারা চাঁদা দিতে অস্বীকার করেন।

নুরুল হকের অভিযোগ, রোববার দুপুর ২টার দিকে তিনি ও তার ভাই কারখানা থেকে ১৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ আলী, তার ছেলেসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা দা দিয়ে তাদের হাত-পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। একপর্যায়ে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরুল হকের অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

আহতদের ভগ্নিপতি মো. রবিন মোল্লা বলেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে তার শ্যালকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় রোববার তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল করিম বলেন, আহত নুরুল হকের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার একটি পা ভেঙে গেছে। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাসুদ রানার হাত-পায়েও গুরুতর আঘাত রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের বক্তব্য পাওয়া যায়নি।

ভৈরব থানার উপ-পরিদর্শক আসিবুর রহমান বলেন, খবর পেয়ে ওসির নির্দেশে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই

সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...

আরও পড়ুন

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

ড. খন্দকার মারুফ হোসেন বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে

বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম