Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনার পর আদালত বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দেবরের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া হাজিবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আদালত বেগম ওই এলাকার রেজ্জাক মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া হাজিবাড়িতে রেজ্জাক মিয়া, আব্দুল খালেক ও আব্দুর রশীদ—এই তিন ভাইয়ের ৯ শতাংশ জমি রয়েছে। সমান বণ্টন অনুযায়ী প্রত্যেকের ৩ শতাংশ করে জমি পাওয়ার কথা। তবে আব্দুল খালেক ও আব্দুর রশীদের ছেলেরা জমি সমানভাবে বণ্টন না করে জবরদখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রেজ্জাক মিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে তাদের বাড়িতে যায় পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, এ সময় মারধরের শিকার হয়ে আদালত বেগম দৌড়ে বাড়ির পাশের একটি মসজিদের সামনে গিয়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে বিচার চান। কিছুক্ষণ পর সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

তবে আদালত বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মারধরের পর মসজিদের সামনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহতের ছেলে শাহিন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই শামসুল আমিন ও সাইফুল মিয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে তার মাকে চাচাতো ভাইয়েরা মারধর করে হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে এসে মায়ের মৃত্যুর কথা জানতে পারি।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইলও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, জমি নিয়ে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলেদের বিরোধ ছিল বলে তারা জানা গেছে। ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ঘুমিয়ে ছিল পরিবার, মধ্যরাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আরও পড়ুন

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

চাঁপাই বিলে নতুন সম্ভাবনা পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

রাজশাহীর বিড়ালদহ কলেজ শ্রেণিকক্ষে এক ছাত্রী, মন্ত্রী বললেন স্টুডেন্ট কোথায়?

শ্রেণিকক্ষে এক ছাত্রী, মন্ত্রী বললেন স্টুডেন্ট কোথায়?

ভ্রমণ ভিসায় এসে বিয়ের নামে প্রতারণা চীনা নাগরিকের ফাঁদে ১৫ নারী

চীনা নাগরিকের ফাঁদে ১৫ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম