Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ পিএম

বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ

Advertisement

রাজবাড়ীতে বাড়িতে ঢুকে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মো. সম্রাট মোল্লা (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সম্রাটকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

গ্রেফতার সম্রাট সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের শহর আলী মোল্লার ছেলে। পুলিশ গত বৃহস্পতিবার সম্রাটকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছেন।

এ বিষয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের জালদিয়া গ্রামের ইউপি সদস্য জাহিদ শেখ জানান, গত ২২ সেপ্টেম্বর বিকালে ৭ম শ্রেনির ওই স্কুলছাত্রী তার বাবা, মা, বাড়িতে না থাকায় রান্না করছিল। তখন সম্রাট হঠাৎ ঘরে ঢুকে তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তখন তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সম্রাট পালিয়ে যায়।
 
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, সম্রাটকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Advertisement

রাজবাড়ী ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম