Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি আ. লীগ নেতার

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:৩০ এএম

পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি আ. লীগ নেতার

Advertisement

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী।

সোমবার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল-অবরোধবিরোধী সমাবেশে হুমকি দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও কটূক্তি করেন। 

আওয়ামী লীগ নেতা বলেন, ‘পিটার হাস বলেছেন— এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস, আমরা খাই পাঁচ আঙুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপির ভগবান। আর তোরে এমন পিটুনি দেব...। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপি-জামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটি... ছিঁড়তে পারবি না।’

তিনি বলেন, ‘ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমিই মেরে দিতাম’, গত বছরের মে মাসে নির্বাচনি প্রচার চালাতে গিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিলেন মুজিবুল হক চৌধুরী।

তিনি বলেন, বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বললেন— পিটার হাস আমাদের জন্য ভগবান হয়ে এসেছেন। এদিকে আমরা পিটার হাসকে ভগবান মানি না, আমরা সৃষ্টিকর্তাকে ভগবান মানি। বিএনপির সঙ্গে এখন আবার যুক্ত হয়েছেন আরও একজন। তার নাম সুদি ইউনূস। যাকে আমরা ‘ডাক্তার ইউনূস’ বলি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষ যখন বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা গিয়ে জো বাইডেনের কাছে বসে আছে। আর এই জো বাইডেন শেখ হাসিনার থেকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল। আমাদের নেত্রী বলেছে— আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমার ক্ষমতার দরকার নেই। আমি বাংলাদেশের সম্পদ বিক্রি করব না। নেত্রী এই কথা বলার পর এখন বিএনপি এসে ধরেছে পিটার হাসকে। এই আমেরিকা স্বাধীনতা সংগ্রামের সময়ও বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল।

এমন বক্তব্যের বিষয়ে চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বলেছিলাম— আমাদের দেশ নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বেশি ষড়যন্ত্র করলে এ দেশের  মানুষ তা সহ্য করবে না। পিটার হাস বিএনপির পক্ষে অতিরিক্ত চামচামি করলে দেশের জনগণ তাকে পিটানি দেবে।

Advertisement

পিটার হাস মুজিবুল হক

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম