Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ

Advertisement

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক জাহিদ মাহমুদ। এর আগে তিনি সরকারি জিয়া মহিলা কলেজ ফেনীতে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয়প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার তিনি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উপাধ্যক্ষ গুল মোহাম্মদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকেসহ ৩০ জনকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

তিনি হাটহাজারী সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

অধ্যাপক জাহিদ মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ১৬তম বিসিএসে (সাধারণ শিক্ষা) উত্তীর্ণ হয়ে ১৯৯৬ সালে রাঙ্গামাটি সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন।

বুধবার বিকালে অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ বলেন, উত্তর চট্টলার অন্যতম বিদ্যাপীঠ হাটহাজারী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঐতিহ্যের স্মারক রাখা এ কলেজটি একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

Advertisement

চট্টগ্রাম

Advertisement

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম