Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোট আপনাদের দিতে যেতেই হবে: সাকিব

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

ভোট আপনাদের দিতে যেতেই হবে: সাকিব

Advertisement

শীতকে উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, শীত যতই পড়ুক, ৭ জানুয়ারি আপনাদের ভোট দিতেই হবে।

বুধবার সন্ধ্যায় মাগুরার সদর উপজেলার বাল্য বাজারে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

ক্রিকেটার সাকিব বলেন, কাজ ফেলে শীতকে উপেক্ষা করে আপনরা সমাবেশে এসেছেন। আশা করছি পুরো মাগুরাবাসী একজোট হয়ে নির্বাচনে নৌকাকে বিজয়ী করবেন। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি অতুলনীয়। এই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে গেলে নৌকা মার্কার বিকল্প নেই।

রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুন্সী মহিদুল ইসলাম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মসূচিতে বক্তব্য দেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জ্জী, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু প্রমুখ।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন

Advertisement

আরও পড়ুন

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম