Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদে গাজীপুর-পার্বতীপুর চলবে ৩ স্পেশাল ট্রেন

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১০:২১ পিএম

ঈদে গাজীপুর-পার্বতীপুর চলবে ৩ স্পেশাল ট্রেন

ফাইল ছবি

Advertisement

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজীপুর জেলায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে পার্বতীপুর (দিনাজপুর) পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।

বুধবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৭, ৮ ও ৯ এপ্রিল তিন দিনে মোট ৩টি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর ছেড়ে যাবে। ট্রেনটি জয়দেবপুর থেকে রওনা করে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে সর্বশেষ স্টেশন পার্বতীপুর পৌঁছবে ভোর ৫টা ৫৫ মিনিটে (সম্ভাব্য সময়)।

ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মাঝে ১ম শ্রেণির রয়েছে ২৪টি। বরাদ্দকৃত সব টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকিট ট্রেন ছাড়ার ২ ঘণ্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার আবু হানিফ বলেন, ওই ট্রেনটি ঈদের পর দিন থেকে তিন দিন বিকাল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গাজীপুর পৌঁছবে রাত ১০টা ১০ মিনিটে।

Advertisement

পবিত্র ঈদুল ফিতর

Advertisement

আরও পড়ুন

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম