Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভরদুপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি করে-গলা কেটে হত্যা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম

ভরদুপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি করে-গলা কেটে হত্যা

Advertisement

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে রুবেল আহাম্মেদ নামে এক ইউপি সদস্যকে গুলি করে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে জনসম্মুখে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসেন। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকারযোগে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য কর পরপর ৬ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্রে জানা গেছে, গত আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেল আহাম্মদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরুল। ওই সময় দুই প্রার্থীর মধ্যে একাধিকবার হামলা মামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হন। এ নিয়ে ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও ঘনীভূত হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের একটি দল।

মাধবদী থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

Advertisement

নরসিংদী

Advertisement

আরও পড়ুন

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

ভোটের মাঠে ইতিহাস, রাজপথেও ব্যতিক্রমী খাদ্যমন্ত্রী রিতা

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম