Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে রেস্টুরেন্টে আগুন, সকালে মিলল নারী-শিশুসহ তিন লাশ

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

ভৈরবে রেস্টুরেন্টে আগুন, সকালে মিলল নারী-শিশুসহ তিন লাশ

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে জান্নাত রেস্টুরেন্ট আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার পর মঙ্গলবার সকালে রেস্টুরেন্টের ভিতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার বিকালে রেস্টুরেন্টে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছিল। রেস্টুরেন্ট মালিক ভৈরব পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মিন্টু। ধারণা করা হচ্ছে আগুন দেওয়ার আগে নিহতরা খাবার খেতে ভিতরে ছিল।

মঙ্গলবার সকালেও ভৈরবে দুর্বৃত্তরা শহরের বিভিন্ন স্থানে ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর করেছে। তবে প্রশাসনের পক্ষসহ স্থানীয় বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদেরকে শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ করা হয়। উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে শহরে মাইকিং করা হয়।

ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ সড়কে যানবাহন চলাচল করেছে। বাসস্ট্যান্ড দুর্জয় মোড় ছিল স্বাভাবিক। সোমবার রাতে  ভৈরব থানায় অগ্নিসংযোগ করার আগে থানার ওসিসহ কর্মরত সব পুলিশ থানা থেকে পালিয়ে যাওয়ায় ভৈরবে আইনশৃঙ্খলা বলতে কিছুই ছিল না। তবে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিলেও তৎপরতা কম ছিল। ভৈরব বাজারে কিছু কিছু দোকানপাট খোলা থাকায় সাধারণ মানুষ জরুরি কেনাকাটা করেছে। তবে মানুষের মধ্য আতঙ্ক ভয় ছিল ও পরিস্থিতি ছিল থমথমে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে তারা পালিয়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি সমাবেশ করা হয়। সমাবেশে দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামসহ নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা দলীয় নেতাকর্মীদের শান্ত থাকাসহ মানুষের জানমাল রক্ষার জন্য আহবান জানান।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

যমুনার ভাঙনে নিঃস্বরা বঞ্চিত, সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

যমুনার ভাঙনে নিঃস্বরা বঞ্চিত, সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম