Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জেএসএস-ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে, আহত ১২

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম

জেএসএস-ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে, আহত ১২

Advertisement

জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থানে রাঙামাটি শহরজুড়ে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। দফায় দফায় ঘটে উভয়ের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা। এ সময় উভয়পক্ষের ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় গোটা শহরে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বিকালে ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি দেশে চলমান পরিস্থিতিতে সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন ও সমাবেশ ডাকে ইউপিডিএফ। সমাবেশটি আহবান করা হয় বেলা ২টায় শহরের রাজবাড়ী স্টেডিয়াম সংলগ্ন জেলা শিল্পকলা প্রাঙ্গণ এলাকায়। সমাবেশে যোগ দিতে সকাল থেকে জেলা সদরের সড়ক পথে মানিকছড়ি এবং নৌপথে দলে দলে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন ইউপিডিএফ সমর্থনপুষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা।

অন্যদিকে সমাবেশে বাধা দিতে শহরের রাজবাড়ী স্টেডিয়াম, দেবাশীষনগর, টিএন্ডটি, কর্যাণপুর, কলেজগেট, ভেদভেদীসহ বিভিন্ন এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় জেএসএস সমর্থনপুষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় ইউডিএফ নেতাকর্মীদের সমাবেশ আটকাতে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেন জেএসএস সমর্থনপুষ্ট নেতাকর্মীরা। এতে একে অপরের বিরুদ্ধে লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন উভয় দলের নেতাকর্মীরা।

এ সময় উভয়ের মধ্যে ঘটে ধাওয়া পালটা ধাওয়া। এতে উভয়ের মধ্যে ১০-১২ আহত হন। আহতদের অনেককে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এ সময় মাঠে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়ে উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Advertisement

রাঙামাটি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম