Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে থানার নিরাপত্তায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

Advertisement

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:৩২ পিএম

নোয়াখালীতে থানার নিরাপত্তায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ থানার নিরাপত্তার দায়িত্ব নিলেন বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।

জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোর্শদুল আমিন ফয়সাল এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান উল্যাহ নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারা বেগমগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তার দায়িত্ব নেন।

এছাড়া উপজেলা জামায়াতের নেতারাও এ কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বেগমগঞ্জ থানায় হামলা করে দৃষ্কৃতকারীরা কিন্তু হামলা করলেও থানায় প্রবেশ করতে পারেনি হামলাকারীরা। এরপর থেকে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা বেগমগঞ্জ থানার নিরাপত্তার দায়িত্ব নেন। 

Advertisement

নোয়াখালী থানা নিরাপত্তায় বিএনপি জামায়াত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম