Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সন্ত্রাসীদের হামলায় আহত বাগেরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি       

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম

সন্ত্রাসীদের হামলায় আহত বাগেরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা

Advertisement

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করেছে  সন্ত্রাসীরা। শুক্রবার রাতে বাগেরহাট শহরের পৌরপার্কে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা হলেন মল্লিক নিয়ামুল কবিরের ছেলে তানজিব উলরাত (২৩), মিলন হাওলাদারের ছেলে মো. ফারদিম (২৩) এবং ওরায়হান মাহামুদের ছেলে রিত্বিক রায়হান (২৩)।

আহতদের সবার বাসা বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায়। এ ঘটনার পর বাগেরহাট শহরে উত্তেজনা বিরাজ করছে। 

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ফারদিম জানান, শুক্রবার রাতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধারা মিলে পৌরপার্কে বসে আন্দোলনের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছিল। এসময়ে রাত ৯টার দিকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসীরা রামদা, রড ও লাঠি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

Advertisement

সন্ত্রাসী হামলা আহত বাগেরহাট বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম