Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির দুগ্রুপে আধিপত্য বিস্তারের বলি লাভলু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

বিএনপির দুগ্রুপে আধিপত্য বিস্তারের বলি লাভলু

Advertisement

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

সোমবার বেলা ১২টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির এক কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু মিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।

নিহত লাভলু স্থানীয় কুস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের মো. রাহাতুজ্জামান খান আলতাব (৪২), মো. হিমেলের (২৮) অবস্থা সংকটাপন্ন।

ঘিওর থানার ওসি রফিকুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Advertisement

মানিকগঞ্জ

Advertisement

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম