Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৌ হিজড়ার মৃতদেহের স্বর্ণালংকার-মালামাল আত্মসাতের অভিযোগ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

মৌ হিজড়ার মৃতদেহের স্বর্ণালংকার-মালামাল আত্মসাতের অভিযোগ

Advertisement

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া মৌ হিজড়ার রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রোববার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তৃতীয় লিঙ্গের সদস্যরা।

নিহত মৌ হিজড়ার বাড়ি নড়াইলের বাওয়াই সোনা এলাকায়। তিনি দীর্ঘদিন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত গোলামের স্ত্রী ফতে বেগমের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।

সংবাদ সম্মেলনে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি (গুরুমা) ভাবনা হিজড়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পপি হিজড়া। লিখিত বক্তব্যে বলা হয়, মৌ হিজড়ার মৃত্যুর পর তার দেহ থেকে স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ২৩ হাজার টাকার বিকাশ, কম্বল, চাদর, মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় রেলগেট পশ্চিমপাড়ার কয়েকজন। তার মালামাল ফেরত না দিলে আমরা আন্দোলনে নামব। এমনকি তার মৃত্যুর পর কুলখানির জন্য চাঁদা তুলে গরুর মাংস কিনে খেয়েছে অভিযুক্তরা। এ বিষয়ে তৃতীয় লিঙ্গের সদস্যরা বিএনপির শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তৃতীয় লিঙ্গের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা ধরনের শোষণ ও অবিচারের শিকার। মৌ হিজড়ার মৃত্যু ও মালামাল আত্মসাতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা এই ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তৃতীয় লিঙ্গের সদস্যরা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌ হিজড়ার ভাইপো মো. আনিছ, মাহমুদুল হাসান, হিজড়া সম্প্রদায়ের সদস্য লতা, চুমকি, পূজা, শিমলা, পলক, আশা প্রমুখ।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম