Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুসের টাকা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে কৃষকের ৪ গরু লুট

Advertisement

Icon

পাগলা থানা (গফরগাঁও, ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

ঘুসের টাকা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে কৃষকের ৪ গরু লুট

Advertisement

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামে শুক্রবার দিনে-দুপুরে শামছুল ইসলাম নামে এক কৃষকের ৪টি গরু লুট হয়। 

সালিশ-দরবারের ঘুসের টাকা না পেয়ে স্থানীয় বিএনপি নেতা ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ গরু লুটের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনার ভিডিও ভাইরাল হলে সন্ধ্যায় পাগলা থানা পুলিশ গরু চারটি উদ্ধার করে।

ভুক্তভোগী টাংগাব গ্রামের শামছুল ইসলাম (৭০) জানায়, সে একই গ্রামের আমানুল্লাহর কাছ থেকে ২ লাখ টাকা সুদে ধার নেয়। আমানুল্লাহকে লাভসহ ২ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করে। সালিশ-দরবার করে বিষয়টি মধ্যস্থতা করে টাংগাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও পাশ্ববর্তী ভরপুর গ্রামের ইসলাম উদ্দিন। মধ্যস্থতার বিনিময়ে বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার লোকজন শামছুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করে।

দাবীকৃত টাকা না পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপি নেতা ইসলাম উদ্দিন (৪৫), ইমরান (৩৫), কাশেমের (৩৫) নেতৃত্বে ৫/৬ জন সশস্ত্র লোক শামছুল ইসলামের বাড়িতে এসে শামছুল ইসলামকে হুমকি দিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে ইসলাম উদ্দিন ও তার লোকজন আবার শামছুল ইসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে।

দাবীকৃত টাকা না পেয়ে তারা শামছুল ইসলামকে মারধর করে ৪টি গরু লুট করে নিয়ে যায়। প্রতিবেশী গৃহবধূ শান্তা (৩০) ঘটনাটি গোপনে ভিডিও করেন। ভিডিও রাতেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পোষ্ট করা ভিডিওতে উপজেলার বিএনপির নেতাকর্মীরাই সন্ত্রাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিস্কার দাবী করে। 

দিনে-দুপুরে কৃষকের বাড়ি থেকে ৪টি গরু লুট হওয়ার ভিডিওটি ভাইরাল হলে পাগলা থানা পুলিশ তৎপর হয়ে রাতেই ৪টি গরু উদ্ধার করে কৃষক শামছুল ইসলামকে বুঝিয়ে দেয়।

কৃষক শামছুল ইসলাম বলেন, পাগলা থানা পুলিশের তৎপরতায় ৪টি গরু ফেরত পেয়েছি। তবে সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে। বাড়ি থেকে বের হতে পারছি না।

পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন,শামছুল ইসলামের লুট হওয়া ৪টি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম