Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন এক সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামে।

বুধবার দুপুরে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধষির্তার মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) বুধবার দুপুরে ঘরে একা পেয়ে একই এলাকার মতিউর সন্যামতের বখাটে ছেলে সুমন সন্যামত জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কিছুটা অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে বলে দেন। একই দিন রাতে ধর্ষিতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় সুমন সন্যামতকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষককে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Advertisement

আগৈলঝাড়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম