Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:৪৫ এএম

ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

Advertisement

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গুছিয়ে রাখতে গিয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।

নিহত মুক্তা আক্তার একই এলাকার রাজিব সিকদারের স্ত্রী।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি-দমকা হাওয়া প্রবাহিত হয়। এতে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় শুক্রবার সন্ধ্যায় মুক্তা আক্তারের বাড়িতে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকায় সেটিকে গুছিয়ে রাখতে যান। হঠাৎ বিদ্যুৎ সংযোগ আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন মুক্তা। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন আলম বলেন, মুক্তা আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তালতলী জোনাল অফিসের প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশে দিল এলাকাবাসী

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশে দিল এলাকাবাসী

দণ্ডিত আলমাছ কানাডায় এক বছর কারাভোগ করে মুক্ত দোহারের নিরপরাধ আলমাস

এক বছর কারাভোগ করে মুক্ত দোহারের নিরপরাধ আলমাস

রামগতিতে অদ্ভুত কাণ্ড নলকূপে চাপ ছাড়াই উঠছে পানি জ্বলছে আগুন

নলকূপে চাপ ছাড়াই উঠছে পানি জ্বলছে আগুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম