Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি, একজনের মরদেহ উদ্ধার

Advertisement

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:০৫ পিএম

মেঘনায় ট্রলারডুবি, একজনের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৩২ জনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ছয়যাত্রী নিখোঁজ রয়েছেন। আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি দুপুর সাড়ে ১২টায় ছেড়ে গেছে। তীরের কাছাকাছি গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধারকাজে অংশ নেন।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, উদ্ধার অভিযান চলছে। বৈরী আবহাওয়ায় ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়েছে। 

Advertisement

ট্রলার ডুবি সারাবাংলা

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

উত্তরাঞ্চলের চরবাসী নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম