Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসার পানির ট্যাংকি ভেঙে পড়ে ছাত্রী নিহত

Advertisement

Icon

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:২৬ পিএম

মাদ্রাসার পানির ট্যাংকি ভেঙে পড়ে ছাত্রী নিহত

Advertisement

বালিয়াকান্দিতে হাফেজিয়া মাদ্রাসার পানির ট্যাংকি ভেঙে পড়ে কানিজ ফাতেমা নামে এক ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ওজুখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা কালুখালী উপজেলার চর শ্রীপুর গ্রামের কাউসার সরদারের মেয়ে। এ সময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের জসিমের মেয়ে মিম আক্তার আহত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মহিলা মাদ্রাসার দুজন ছাত্রী কানিজ ফাতেমা ও মিম আক্তার ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে খানায় যায়। পাশে থাকা পানির ট্যাংকি ভেঙে মাথার ওপর পড়লে ঘটনাস্থলে কানিজ ফাতেমা নিহত ও মিম আক্তার আহত হয়। আহত মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে জানালে, ওসি জামাল উদ্দিন, এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করেন।

ওসি জামাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম