Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৃত ব্যক্তির নামে কৃষিঋণ, ব্যাংকের নোটিশে হতভম্ব পরিবার

Advertisement

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম

মৃত ব্যক্তির নামে কৃষিঋণ, ব্যাংকের নোটিশে হতভম্ব পরিবার

Advertisement

১২ বছর আগে রিয়াজ উদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি কখনো ব্যাংকেই যাননি, অথচ তার নাম-ঠিকানা ব্যবহার করে কৃষিব্যাংক থেকে কৃষিঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালে ব্যাংক থেকে অনুমোদন করা কৃষিঋণ পরিশোধের জন্য সম্প্রতি ওই ব্যক্তির ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের সদস্যরা এ নোটিশের চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

সম্প্রতি ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নাসিরনগর সদর শাখায় এ ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ২৭ জানুয়ারি রিয়াজ উদ্দিনের নামে ১ লাখ টাকার ঋণ এখন সুদে-আসলে বর্তমানে হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। সেই টাকা পরিশোধের জন্য ৩ জুলাই নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত রিয়াজ উদ্দিনের পরিবারের হাতে একটি চিঠি আসে। 

রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন।  আমার জানা মতে, তিনি জীবিত থাকা অবস্থায় কোনো ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে এসেছে, আমার বাবা কী কবর থেকে এসে ঋণ নিয়েছে। আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে। 

প্রতিবেশী সাজ্জাদ হোসেন জানান, উনি তো ১২ বছর আগে মারা গেছেন। তাহলে উনি ২০২৪ সালে ঋণ নিলেন কিভাবে? 

সাধারণত বিধি অনুযায়ী, কোনো ঋণ অনুমোদনের আগে ব্যাংকের একজন মাঠ কর্মকর্তা ঋণগ্রহীতা ব্যক্তি ও তার কাগজপত্র যাচাই-বাছাই করেন। সবকিছু ঠিক থাকলে তিনি শাখা ব্যবস্থাপকের কাছে ঋণের ব্যাপারে সুপারিশ করেন। ব্যবস্থাপক আবার যাচাই-বাছাই করে ঋণগ্রহীতার উপস্থিতিতে স্বাক্ষর বা টিপসই নিয়ে ঋণ অনুমোদন করেন।

একাধিকবার ফোন দিয়ে নাসিরনগর কৃষিব্যাংকের শাখা ব্যবস্থাপকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কথা হয়, ব্যাংকের নাসিরনগর সদর ইউনিয়নের ঋণের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এখন তো ব্যাংক বন্ধ। আগামী সোমবার রিয়াজ উদ্দিনের মেয়েকে ব্যাংকে আসতে বলেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, কোনো নিরপরাধ মানুষ হয়রানি হবে না।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম