Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াতকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম

জামায়াতকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জামায়াতকর্মী হারুন ফকির। ছবি: যুগান্তর

Advertisement

মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হোটেলকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে।শুক্রবার উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।

মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন ভুক্তভোগী। হারুনের কাছে তিনি দুই দিনের টাকা পেতেন। শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন ধর্ষণ করেন। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। 

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন জানান, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।

Advertisement

ধর্ষণ মাগুরা

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

উত্তরাঞ্চলের চরবাসী নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

নদী কেড়ে নেয় ভিটে, ফের স্বপ্ন বোনে চরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম