Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

কবে শুরু হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন গ্রুপে কারা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

কবে শুরু হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন গ্রুপে কারা

Advertisement

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্ভাব্য সূচি প্রকাশিত হয়েছে। যা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আসন্ন টুর্নামেন্টটির আয়োজক হিসেবে থাকছে। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হবে।

প্রতিবারের আইসিসি টুর্নামেন্টগুলোর মতো এবারও ভারত–পাকিস্তান একই গ্রুপে থাকছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

মোট ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে পাঁচটি করে দল থাকছে। আগের ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে জায়গা করে নিবে। সুপার এইটে কোয়ালিফাই করা আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হবে। সেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমি-ফাইনালের মঞ্চে।

ভারত ও শ্রীলঙ্কার যেসব ভেন্যুতে হবে ম্যাচ

ভারতের যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে: কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ

শ্রীলঙ্কার যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে: কলম্বো ও ক্যান্ডি

ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত করা আছে আহমেদাবাদের স্টেডিয়াম। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।

সেমি–ফাইনাল ম্যাচগুলো আয়োজন করবে মুম্বাই ও কলকাতা। তবে পাকিস্তান সেমিতে উঠলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।

বিভিন্ন গ্রুপে আছে যারা

> ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস

> শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান

> বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি

> দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কানাডা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার

আরও পড়ুন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম