Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ তামিম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ তামিম

Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচটি লুফে নিয়ে টাইগার ক্রিকেটার তানজিদ হাসান তামিম গড়েছেন এক বিরল রেকর্ড।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

মোট হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে আউটফিল্ডে পাঁচটি ক্যাচ নেওয়া তৃতীয় ক্রিকেটার এখন তানজিদ। এর আগে এই অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদের রেকর্ডের দিনে আজ প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

পাওয়ার প্লেতে দারুণ আক্রমণ শুরু করলেও পরে খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সফরকারীরা। বিশেষ করে রিশাদের দুর্দান্ত লেগ স্পিনে চাপে পড়ে দ্রুত উইকেট হারায় তারা। এরপর আর ম্যাচে ফিরে দাঁড়াতে পারেনি আইরিশরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

আরও পড়ুন

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম