Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ এএম

নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপর আস্থা রাখছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে রোহিত ও কোহলির অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। বিশেষ করে চাপের মুহূর্তে তাদের ব্যাটিংয়ে পুরো দলের আস্থা রাখা যায়।’

তিনি আরও যোগ করেন, ‘রোহিত ওয়ানডের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার এবং বিরাট কোহলি সেরা ওয়ানডে ব্যাটারদের মধ্যে একজন। এই দুজন যখন দলে থাকে, অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও তারা বহুবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে আসার পরও ওয়ানডেতে রোহিত ও কোহলি চমৎকার ফর্মে রয়েছেন। গত বছর থেকে রোহিতের গড় রান ৬৯.৬ এবং কোহলির প্রতি ইনিংসের গড় ৯৪।

সংবাদ সম্মেলনে গিল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়েও মন্তব্য করেন। তিনি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আশা থাকে, বিশ্বকাপে গিয়ে দলের জন্য কিছু করতে পারব। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই এবং আশা করি তারা বিশ্বকাপ জিতবে।’

চোট কাটিয়ে দলে ফেরার বিষয়েও গিল কথা বলেন। অধিনায়ক হওয়ার পর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তার জন্য মানসিকভাবে কঠিন ছিল। তিনি বলেন, “অধিনায়ক হওয়ার পর ইনজুরিতে বাইরে থাকা হতাশাজনক। অনেক কিছু করার পরিকল্পনা থাকে, কিন্তু তখন নিজের কাজের ওপরই মনোযোগ দিতে হয়।’

রোববার (১১ জানুয়ারি), ভাদোদরায় শুরু হচ্ছে ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

আইসিসির মাসসেরার পুরস্কারে গিলের পঞ্চম জয়, দ্বিতীয়বার সেরা শেফালি

আইসিসির মাসসেরার পুরস্কারে গিলের পঞ্চম জয়, দ্বিতীয়বার সেরা শেফালি

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

আরও পড়ুন

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম