Logo
Logo
×

Advertisement

খেলা

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

Advertisement

প্রেমানন্দ মহারাজের আশ্রমে প্রথমবার যাওয়ার জন্য কি পাঁচ কোটি টাকা নিয়েছিলেন ক্রিকেটার বিরাট কোহলি? সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন খবর ভাইরাল হয়ে পড়তেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ তারকা দম্পতি। কোনো আর্থিক লেনদেনের বিষয় নেই; বরং গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই তারা প্রেমানন্দের আশ্রমে যান বলে জানিয়েছেন বিরাট কোহলি।

অভিযোগ রয়েছে, প্রেমানন্দ মহারাজের আশ্রমের শিষ্য রসিক দুলারীর রহস্যজনক মৃত্যু ঘিরে এ সমালোচনা। তার মৃত্যুর পর ফলাহারী মহারাজ দীনেশ শর্মা দাবি করেন, ২০২৩ সালে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাটের প্রথমবার যাওয়ার নেপথ্যে বড় অঙ্কের টাকা খরচ হয়েছিল। 

দীনেশ শর্মা দাবি করে বলেন, বিরাট কোহলিকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। 

বিরাটের মুখপাত্র অবশ্য এ দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন,  বিরাট কোহলিকে নিয়ে ফলাহারী মহারাজ দীনেশ শর্মার করা সব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও তথ্যগত ভুল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'বিরাট কোহলি সম্পূর্ণ নিজের গভীর বিশ্বাস এবং মহারাজের প্রতি শ্রদ্ধা থেকেই প্রেমানন্দ মহারাজের কাছে যান। একই সঙ্গে যাচাই না করে কোনো বক্তব্য না ছড়ানোর অনুরোধও করা হয়েছে সেই বিবৃতিতে।

উল্লেখ্য, রসিক দুলারীর মৃত্যুর পর আশ্রম ঘিরে নানা অভিযোগ উঠে আসে। দীনেশ শর্মার অভিযোগ, নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী এবং জমি-কারবারের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি প্রেমানন্দ মহারাজের আশ্রমের নাম ব্যবহার করে প্রচার চালাচ্ছেন। এমনকি আশ্রম সামনে রেখে তোলাবাজির কারবার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লেখা একটি চিঠিতে দীনেশ শর্মা দাবি করে বলেন, রাজস্থানের একটি বেসরকারি সংস্থা এবং নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী বিরাটের প্রথম সফরের জন্য ৫ কোটি টাকা খরচ করেছিল। তার অভিযোগ, এর উদ্দেশ্য ছিল আশ্রমের জনপ্রিয়তা বৃদ্ধি করা। তবে এই অভিযোগের কোনো সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

২০২৩ সালের ৪ জানুয়ারি অভিনেত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যান ক্রিকেটতারকা বিরাট কোহলি। সেখানেই প্রথমবার প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন তারা। তারপর থেকে একাধিকবার মহারাজের আশ্রমে গেছেন বিরাট ও আনুশকা শর্মা। তাদের সেসব ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

ওয়ানডে র‍্যাংকিং কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

আরও পড়ুন

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম