Logo
Logo
×

Advertisement

খেলা

সাতটি শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

সাতটি শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে দেশের ছয় থেকে সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালু করতে যাচ্ছে বোর্ড। প্রতিটি একাডেমিতে ৫০ থেকে ৬০ জন প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এসব একাডেমির কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই পরিকল্পনার কথা জানান তিনি। তামিমের ব্যাখ্যা, বিসিবির উদ্যোগে চালু হতে যাওয়া একাডেমিগুলো স্থানীয় ক্রিকেট একাডেমির সঙ্গে প্রতিযোগিতায় নামবে না। বরং স্থানীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির যে কার্যক্রম চলছে, সেটিকে আরও এগিয়ে নিতে সহযোগী হিসেবে কাজ করবে।

বিসিবি সভাপতি জানান, নতুন একাডেমি প্রতিষ্ঠার জন্য বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন নেই। কারণ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন অঞ্চলে আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর অনুশীলন সুবিধা এবং কোচ রয়েছেন। প্রয়োজনীয় বল ও অন্যান্য ক্রিকেট সরঞ্জাম সরবরাহ করতে পারলেই কার্যক্রম শুরু করা সম্ভব। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়োজিত কোচদেরও কাজে লাগানো যাবে।

বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতি ও খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিসিবি। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের বয়স যাচাইয়ের পরপরই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। নতুন একাডেমি চালু হলে টুর্নামেন্টের কয়েক মাস আগেই খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণের সুযোগ দেওয়া সম্ভব হবে। এতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ক্রিকেটাররা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন।

নির্বাচিত খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য কোনো ফি নেওয়া হবে না। একাডেমির যাবতীয় ব্যয় বহন করবে বিসিবি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

প্রথম ধাপে যেসব শহরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে, সেখানেই একাডেমি চালু করা হবে। তবে দীর্ঘমেয়াদে দেশের ৬৪ জেলাতেই বিসিবির একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তামিম। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন একাডেমি চালুর আগে সংশ্লিষ্ট জেলা বা বিভাগে ন্যূনতম অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে নিজস্ব ইনডোর সুবিধা গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

তার পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করে প্রতি এক বা দুই বছর পর নতুন করে এক-দুটি একাডেমি যুক্ত করা হতে পারে। কোনো জেলা বা বিভাগ নিজ উদ্যোগে ইনডোর সুবিধা তৈরি করতে পারলে সেখানে একাডেমি সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করবে বোর্ড।

তামিম জানিয়েছেন, বিসিবির পরিচালকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সবার কাছ থেকেই ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। আগামী ২৮ নভেম্বরের বোর্ড সভায় আনুষ্ঠানিক অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিবি সভাপতির মতে, শুধু জাতীয় দলের ফলাফলের দিকে মনোযোগ না দিয়ে দেশের ক্রিকেটের ভিত্তি মজবুত করাই হওয়া উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানো এবং প্রতিভাবান ক্রিকেটারদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের জন্য আরও শক্তিশালী খেলোয়াড় তৈরির পথ তৈরি হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না হাসানের, ফিরছেন দেশে

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না হাসানের, ফিরছেন দেশে

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

আরও পড়ুন

সাতটি শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

সাতটি শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম