Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

‘টি-টোয়েন্টি ক্রিকেট বাবরের জন্য নয়’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

‘টি-টোয়েন্টি ক্রিকেট বাবরের জন্য নয়’

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজম–এর ব্যাটিং ধরণ নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেট দ্রুতগতির হয়ে উঠলেও পাকিস্তানের এই ডানহাতি ব্যাটার এখনো প্রত্যাশিত গতিতে রান তুলতে পারছেন না। আধুনিক টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী ১৬০-১৯০ স্ট্রাইক রেটে খেলতে না পারায় তিনি নিয়মিত সমালোচনার মুখে পড়ছেন।

এবার বাবরের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তিনি মনে করেন, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল যে এই ফরম্যাট তার জন্য উপযুক্ত নয়। অন্যদিকে মোহাম্মদ হাফিজ–এর মতে, বাবরকে খেলাতে হলে টপ অর্ডারেই খেলাতে হবে।

কিছুদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন বাবর। ১৪৪ ম্যাচে ৩৯.০৬ গড়ে ৪,৫৭১ রান করেছেন তিনি। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি। তবে তার স্ট্রাইক রেট ১২৮.১৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজারের বেশি রান করা ছয় ব্যাটারের মধ্যে সবচেয়ে কম। তুলনায় রোহিত, বিরাট কোহলি, জস বাটলার, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং–এর সবার স্ট্রাইক রেটই ১৩০–এর বেশি।

মন্থর স্ট্রাইক রেটের কারণে গত দুই বছরে বাবর ব্যাপক সমালোচিত হয়েছেন। এমনকি কিছু সময়ের জন্য জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে, যদিও পরে আবার দলে ফেরেন। তবে ফিরে এসেও আগের অবস্থান থেকে বের হতে পারেননি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স প্রশ্নের মুখে।

এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিন ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১১৫.৭৮। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তো তাকে ব্যাটিংয়েই নামানো হয়নি। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সম্প্রতি তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। শোয়েব আখতারও একই সুরে বলেছেন, টি-টোয়েন্টিতে বাবরের জায়গা নেই। তবে খেলালে তাকে যেন পাওয়ার প্লের মধ্যেই ব্যাটিংয়ে নামানো হয়—এমন পরামর্শও দিয়েছেন তিনি।

একটি টিভি শোতে আখতার বলেন, ‘বাবরের নিজেই বোঝা উচিত ছিল এই ফরম্যাট তার জন্য নয়। আর যদি খেলানো হয়, তাহলে নিশ্চিত করতে হবে যেন সে প্রথম ছয় ওভারের মধ্যেই ব্যাট করে—এটা খুবই সাধারণ হিসাব।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে বাবর করেছেন ২,৯৭৩ রান। তিন নম্বরে তার সংগ্রহ ১,৩৭২ রান এবং চার নম্বরে সাত ম্যাচে ১৮৫ রান। চারটি ভিন্ন পজিশনে ব্যাটিং করলেও ওপেনিংয়েই তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। কোচ মাইক হেসন জানিয়েছেন, বাবর ইনিংসের শুরু ও শেষদিকে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চার নম্বরে খেলানো হচ্ছে। তবে হাফিজের মতে, বাবরকে দলে রাখলে টপ অর্ডার ছাড়া অন্য কোথাও খেলানো উচিত নয়; চার নম্বর তার সঠিক জায়গা নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

ফর্মে ফিরতে ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে নামছেন বাবর আজম

ফর্মে ফিরতে ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে নামছেন বাবর আজম

দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম

দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম

সিরিজ আমরা ইতোমধ্যেই হেরেছি, আর হারানোর কিছু নেই: বাবর

সিরিজ আমরা ইতোমধ্যেই হেরেছি, আর হারানোর কিছু নেই: বাবর

বাবরকে বাদ দিতে বললেন শোয়েব

বাবরকে বাদ দিতে বললেন শোয়েব

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম