সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। এজবাস্টনে আগামীকাল শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের আগে দলে বেশ বড়সড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুল ছাঁটাই হয়েছেন। ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানসহ সাতজন খেলোয়াড়কে ফিরিয়ে আনা হয়েছে দেশে। এই সিদ্ধান্তে অনেকে সমালোচনা করলেও দলে ব্যাপক রদবদলের প্রতি সমর্থন জানিয়েছেন শোয়েব আখতার। হোয়াটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় টেস্টে মাঠে নামবে পাকিস্তান।
‘আউটসাইড এজ’ শো’তে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, ‘পিসিবি এই দল নিয়ে হতাশ। এই দল নিয়ে তাদের কোনো আশা নেই। পরিকল্পনা হলো, এই দলকে সরিয়ে তাদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া। দলে চাই নতুন রক্ত। যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়।’ যাদেরকে তিনি বাদ দেওয়ার পক্ষে, তাদের মধ্যে অধিনায়ক বাবর আজমও রয়েছেন। তবে সাবেক ফাস্ট বোলার শোয়েব দল থেকে বয়ষ্ক খেলোয়াড়দের বের করে দেওয়ার দাবি জানালেও তিনজন সিনিয়র ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পক্ষে। শোয়েব বলেন, ‘আমি চাই শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ’র ক্যারিয়ার যেন এখনই শেষ হয়ে না যায়। দলকে এখনো দেওয়ার অনেক কিছু আছে তাদের।’
টেস্ট অধিনায়ক হিসাবে বাবর আজমকে পিসিবি ফিরিয়ে এনেছে এই সিরিজে। শোয়েব তাকেও দলে চান না। ইনজুরির দরুন প্রথম টেস্টে খেলা হয়নি বাবরের। দ্বিতীয় টেস্টে তিনি মাত্র আট ও ছয় রান করেন।
